জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশার (১৬)।
আজ বুধবার (২১ অক্টোবর) সকালে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।




