Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৪ ১৪৩৩, বুধবার ২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

প্রকাশিত: ১৭:৪২, ২০ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৫, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও একধাপ বেড়েছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাবেই বিশ্ববাজারে তেলের দর প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালেই তেল বিক্রির বাজারে এই দাম বাড়ার প্রভাব চোখে পড়ে। লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১০.০৭ ডলারে। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বোচ্চ ১১০.৭০ ডলারে উঠেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ব্যারেলপ্রতি প্রায় ১০৪.০৩ ডলারে গিয়ে ঠেকেছে।

মূলত সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হুথি হামলা এবং পারস্য উপসাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে আক্রমণের খবরই বাজারকে অস্থির করে তুলেছে। ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন, এভাবে চলতে থাকলে হয়তো বৈশ্বিক বাজারে তেল সরবরাহ বন্ধ বা ব্যাহত হতে পারে। আর এই অনিশ্চয়তার সুযোগেই আন্তর্জাতিক বাজারে তরতর করে বাড়ছে কাঁচা তেলের দাম।
 

Walton
Walton