Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩২, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

শেরপুরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ২

ছবি: সংগৃহীত

শেরপুরে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।বুধবার বেলা ১২টার দিকে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জামান (৩০) জামালপুরের স‌রিষাবাড়ী উপজেলার বা‌সিন্দা। তি‌নি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দা‌য়িত্বে ছিলেন তিনি। আর নিহত মাহফুজা বেগম (২০) জামালপুরের মেলান্দহ উপজেলার মা‌টিয়াপাড়া গ্রামের মো. নিরব মিয়া স্ত্রী।

পু‌লিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে জামালপুর থেকে সিএন‌জিচা‌লিত একটি অটো‌রিকশাযো‌গে ‌রোকনুজ্জামান ও মাহফুজাসহ ৫ যাত্রী শেরপুরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপ‌রীত দিক থেকে আসা এক‌টি পিকআপের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক রোকনুজ্জামান ও মাহফুজাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত ৫ জনকে হাসপাতালে ভ‌র্তি রেখে চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Walton
Walton