Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩৩, বুধবার ০৫ আগস্ট ২০২৬

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

‘না’ ভোটের পক্ষে ন্যান্সি

ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি।

এ গায়িকা গতকাল রাতে ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে । যদিও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ বিষয়ে। তবে এসবে সব সময়ের মতেই পাত্তা দিচ্ছেন না তিনি। ন্যান্সি সব সময়েই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিগত সময় তার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে তার। তবু জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমেও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে। পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এ তারকাকে।

Walton
Walton