Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩৩, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

সালমা-বিপ্লব সাহার কন্ঠে ‘প্রেম লীলা’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১১, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

সালমা-বিপ্লব সাহার কন্ঠে ‘প্রেম লীলা’

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। প্রকাশিত গানটির সঙ্গে নির্মিত হয়েছে একটি নান্দনিক মিউজিক ভিডিও। সেখানে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।

গানটির কথা লিখেছেন নির্মল দাস। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার ভিন্নধর্মী দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে নতুন মাত্রা, যা প্রেমের আবেগকে আরও গভীরভাবে প্রকাশ করেছে।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিপ্লব সাহা। ভিডিওজুড়ে দেশীয় পোশাক, নান্দনিক সেট, লোকজ সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির নানা উপাদান ব্যবহার করা হয়েছে, যা গানটির ভাব ও সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটির মিউজিক ভিডিও উপভোগ করতে পারছেন গানটি।

Walton
Walton