Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩৩, রোববার ২৬ জুলাই ২০২৬

কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ মার্চ ২০২৬

প্রিন্ট:

কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

ফাইল ছবি

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত মাহবুবা রহমান মারা গেছেন(ইন্নালিল্লাহে... রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পঞ্চাশ থেকে সত্তরের দশকের রেডিও এবং চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম ছিলেন মাহবুবা রহমান। মূলত পল্লীগীতি ও আধুনিক গানে তার দখল ছিল ঈর্ষণীয়।

১৯৪৭ সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে তার গানের যাত্রা শুরু হয়। এরপর ১৯৫৬ সালে মুক্তি পাওয়া এদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তার গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি ইতিহাসের অংশ হয়ে যায়। বাংলা সংগীতে তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একুশে পদকে ভূষিত করেছিল। তার মৃত্যুতে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Walton
Walton