Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৯ ১৪৩২, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

ছবি: সংগৃহীত

ঢাকা- ৯ আসনের ভোট কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।বৃহস্পতিবার  সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, 'বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে।'

তার পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে অভিযোগ তুলে তাসনিম জারা বলেন, 'বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা। আমি চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হবে। পোলিং এজেন্টদের বের করে দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য না।'

আজ সকাল ৮টা ৪০ মিনিটে খিলগাঁও তালতলায প্রাইম স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে নিজের ভোট দেন তাসনিম জারা।  এটি ঢাকা-১১ আসন। ফলে নিজে ঢাকা-৯-এর প্রার্থী হলেও ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তাসনিম জারা। তবে তিনি পাশের আসন ঢাকা-১১ এর ভোটার। তার ভোট প্রদান করা ভোটকেন্দ্রের কয়েকশো গজের পর থেকেই তাসনিম জারার আসন শুরু।

Walton
Walton