Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৪ ১৪৩২, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

ছবি: সংগৃহীত

সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কিছু সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন।  ইতোমধ্য ধ্বংস করা করা হয়েছে  আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও।

শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

তিনি বলেছেন, রাত ৩ টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ এবং স্থলবাহিনী বা আর্মি। সেই অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যেই রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি।

Walton
Walton