ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বুধবারের সকালে দেশটির প্লাটো রাজ্যের বাশার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই দুর্ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিয়ু আদামু ইদ্রিস বলেছেন, খনিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে ও আরও প্রায় ২৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাশের একটি খনিতে কর্মরত খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি এএফপিকে জানান, নিহতদের সবাই খনির ভেতরে মাটির নিচে থাকা গর্তে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বিস্ফোরণ ঘটে।
টেলিফোনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, আমরা ওই খনিটির কাছেই ছিলাম। লোকজন খনির গর্তের ভেতরে ছিল। হঠাৎ করেই সেখানে বিস্ফোরণ ঘট।




