Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৪ ১৪৩২, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ডিউটি-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের এই প্রথম বৈঠকেই সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩’ (সংশোধনী ২০১৬) অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রত্যেকে সংসদ সদস্য বেতন-ভাতা, অফিস পরিচালনা, চিকিৎসা, ভ্রমণ, পরিবহন ইত্যাদি সুবিধার পাশাপাশি শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং লটারি ছাড়াই সরাসরি সরকারি প্লট বরাদ্দের বিশেষ সুবিধা পেয়ে থাকেন। 

Walton
Walton