Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৫ ১৪৩২, বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদ দেখা গেছে : বৃহস্পতিবার থেকে রোজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

চাঁদ দেখা গেছে : বৃহস্পতিবার থেকে রোজা

ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ গেছে। ফলে বৃহস্পতিবার শুরু হচ্ছে রোজা।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভার সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ঘোষণা অনুযায়ী,আজ বাদ এশা দেশের মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দিবাগত ভোরে সাহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন শুরু করবেন।

দীর্ঘ এগারো মাসের পাপ পঙ্কিল থেকে মুক্ত হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয় রমজান মাস। পবিত্র রমজানের আগমনে মুসলিম সমাজ ও ইসলামি জীবন ধারায় এক বিরাট সাফল্যের সৃষ্টি হয়। রমজান মাসে আল্লাহপাক ইবাদতপাগল বান্দাদের ক্ষমা করার জন্য সব আয়োজন করে রাখেন। এ মাসে একটি ফরজ আমলের মূল্য অন্য সময় ৭০টি ফরজ আমলের সমপরিমাণ।

Walton
Walton