Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৫ ১৪৩২, বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

রমজানে ব্যাংক লেনদেন আড়াইটা পর্যন্ত

ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসে ব্যাংকগুলোর দাফতরিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।


সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এ সময় গ্রাহক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের দাফতরিক কার্যক্রম চালু থাকবে।


রমজান মাস শেষে ব্যাংকিং কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সে অনুযায়ী, সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহক লেনদেন পরিচালিত হয় এবং ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Walton
Walton