Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৭ ১৪৩২, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬

হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। পাশাপাশি এমন হুমকিও দিয়েছেন যে, এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে।

তবে পাল্টা হুমকিও দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। ইরান যুদ্ধ চায় না। কিন্তু তাদের ওপর হামলা হলে এর জবাব দেয়া হবে। আর এর সব দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

Walton
Walton