Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৬ ১৪৩২, বুধবার ১১ মার্চ ২০২৬

মেট্রোরেলই হবে যাতায়াতের ‘ব্যাকবোন’: সেতুমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ৮ মার্চ ২০২৬

প্রিন্ট:

মেট্রোরেলই হবে যাতায়াতের ‘ব্যাকবোন’: সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত

মেট্রোরেলকে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার প্রধান স্তম্ভ বা ‘ব্যাকবোন’ হিসেবে বিবেচনা করে ভবিষ্যতে জনবহুল এলাকায় মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাই করছে সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।রবিবার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান তিনি। 

এর আগে তিনি সচিবালয় স্টেশন থেকে ট্রেনে চড়ে দিয়াবাড়ি যান।শেখ রবিউল আলম বলেন, ‘মেট্রোরেল ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। এই সাফল্য ধরে রাখতে হবে। জনগণের অর্থের অপচয় রোধ করে এবং গুণগত মানের সঙ্গে কোনো আপস না করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তাই চুক্তির ন্যায্যতা ও ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করা জরুরি।’এ সময় মেট্রোরেল ডিপোতে উপস্থিত ছিলেন- রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। 

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত ও বন্দর ব্যবস্থাপনায় বিনিয়োগ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সুইজারল্যান্ডের মতো বন্ধুপ্রতিম দেশের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি স্থানান্তর ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে উভয় দেশ একসঙ্গে কাজ করলে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে।’ 

Walton
Walton