Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৫ ১৪৩২, মঙ্গলবার ১০ মার্চ ২০২৬

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ১০ মার্চ ২০২৬

প্রিন্ট:

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

ফাইল ছবি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরজন্য অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে দেয়া নির্দেশনায় এ তথ্য জানা গেছে

এতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য সংযুক্ত ‘ছক’ অনুসারে সিটি করপোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে (হার্ড কপি ও সফট কপি) ওইসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাটাতে হবে

পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার হতে প্রাপ্ত তথ্যসমূহ অঞ্চলভিত্তিক একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

Walton
Walton