Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩২, মঙ্গলবার ১০ মার্চ ২০২৬

বেসরকারি চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ৯ মার্চ ২০২৬

প্রিন্ট:

বেসরকারি চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি

বেসরকারি খাতের প্রিমিয়ার, ন্যাশনাল, আইএফআইসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক।সোমবার  কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে পর্যবেক্ষকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

মূলত ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ থাকায় এই কর্মকর্তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

পর্যবেক্ষক হিসেবে ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের, ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামান দায়িত্ব পালন করবেন। 

Walton
Walton