Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩২, সোমবার ০৯ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণ, নারীসহ ১৫ জন গুলিবিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৯ মার্চ ২০২৬

প্রিন্ট:

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে গুলিবর্ষণ, নারীসহ ১৫ জন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে মুন্সিগঞ্জের শ্রীনগরে রাতের অন্ধকারে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৫ নারী, ৬ শিশু ও ৪ বৃদ্ধসহ অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খাঁন ও মান্নান খাঁনের সঙ্গে একই এলাকার একই বংশের মিজান খাঁনের বাকবিতন্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করে। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করলে এতে মান্নান খিপ্ত হয়ে দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে মিজানের বাড়িতে হামলা চালায় ও এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।

এ সময় অতর্কিত গুলিতে বাড়িতে থাকা মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

Walton
Walton