Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১১ ১৪৩২, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৪

ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।মঙ্গলবার সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে ৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

Walton
Walton