Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৭ ১৪৩২, সোমবার ০২ মার্চ ২০২৬

রাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, গুরুতর আহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২ মার্চ ২০২৬

প্রিন্ট:

রাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, গুরুতর আহত ৭

ছবি: সংগৃহীত

রাজশাহীর চকপলাশী গ্রামে ‘ডাকাতি’ করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৮ জন ডাকাত। এদের মধ্যে শাহীন (৪৬) নামের একজন ‘ডাকাত’ নিহত হয়েছেন। তার বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দিন জানান, রোববার রাত দেড়টার দিকে ৮ জন ডাকাত চকপলাশী গ্রামে ট্রাক নিয়ে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা খান। তাদের বাড়ি টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায়।গ্রামবাসী তাদের ধরে বেঁধে পিটুনি দিলে শাহীনের মৃত্যু হয়।তিনি জানান, সোমবার সকালে পুলিশ আহত ডাকাত সদস্যদের আটক দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) আরও জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আটজনের মধ্যে একজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য ৭ জনের মধ্যে ৬ জন ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ১ জন ভর্তি আছেন ৮ নম্বর ওয়ার্ডে।

Walton
Walton