ফাইল ছবি
মৃত প্রায় করতোয়া নদীর প্রাণ ফেরাতে তিন হাজার কোটি টাকার মেগা প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।বগুড়ায় সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের তিনি নিয়ে কথা বলেন। এরআগে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ।
মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী সংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছর বগুড়া রাজনৈতিক কারণে উন্নয়ন বঞ্চিত হয়েছে৷ বগুড়া সিটি কর্পোরেশন, বিমানবন্দর ও ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগে দ্রুত কার্যক্রম শুরু হবে। এছাড়াও বগুড়ার বন্ধ থাকা উন্নয়ন কার্যক্রমগুলো চিহ্নিত করে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা অবগত করতেও বলেন তিনি।
এ সময় বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।




