Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৫ ১৪৩২, শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরান-ইসরাইল সংঘাত লাইভ: ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৫৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ইরান-ইসরাইল সংঘাত লাইভ: ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ৫৩

ছবি: সংগৃহীত

ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সকালে এ হামলা শুরু করে তারা। ইসরাইলের হামলায় ইরানের একটি স্কুলে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে ইরান। হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান।

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে।তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদী বার্তা প্রকাশ করেছেন।

এতে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ট্রাম্পের যুদ্ধ সম্পূর্ণরূপে অপ্ররোচিত, অবৈধ। তিনি বলেন, ট্রাম্প আমেরিকা ফার্স্ট কে ইসরাইল ফার্স্ট-এ পরিণত করেছেন - যার অর্থ আমেরিকা শেষ।

Walton
Walton