Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৫ ১৪৩২, শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬

তেহরানে ইসরাইল হামলা চালিয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

তেহরানে ইসরাইল হামলা চালিয়েছে

ফাইল ছবি

পবিত্র রমজানে মুসলিম সম্প্রদায় যখন সারাদিন উপবাসের মাধ্যমে পবিত্র রোজা পালন করছেন, তখন অতর্কিতে ইরানে আবারও ন্যক্কারজনক হামলা চালিয়েছে ইসরাইল। তারা একে ‘প্রি-এম্পটিভ অ্যাটাক’ বা অগ্রিম প্রতিরোধমূলক হামলা বলে নিজেরাই ঘোষণা দিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে তার দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। 

ওদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। অন্যদিকে বিবিসি জানিয়েছে, তারা তেহরানের জোমহুরি স্কয়ার ও হাসান আবাদ স্কয়ারের ওপর ধোঁয়া উঠছে প্রথম এমন ছবি পেয়েছে।

Walton
Walton