Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৬ ১৪৩২, রোববার ০১ মার্চ ২০২৬

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের খবরও নিশ্চিত করল ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ১ মার্চ ২০২৬

প্রিন্ট:

প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের খবরও নিশ্চিত করল ইরান

ফাইল ছবি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হয়েছেন।রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ইরানে মার্কিন-ইসরাইলের যৌথ হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহতের খবর জানিয়েছিল তেহরান।
 
আইআরএনএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আরও বেশ কিছু কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে ঘোষণা করা হবে।এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
 
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

Walton
Walton