Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৭ ১৪৩২, সোমবার ০২ মার্চ ২০২৬

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে পতন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২ মার্চ ২০২৬

প্রিন্ট:

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে পতন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী হামলার প্রভাব মূল্যায়ন করতে গিয়ে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। এর ফলে অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়েছে। শেয়ারবাজারে দেখা দিয়েছে পতন। সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

পরে কিছুটা স্থিতিশীল হলেও টোকিও সময় দুপুর পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ডের এই তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৮ ডলারে দাঁড়ায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

mnbvcxzএশিয়ার শেয়ারবাজারগুলো নিম্নমুখী হয়ে লেনদেন শুরু করে। হংকংয়ের হ্যাং সেন সূচক প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ১.৫ শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্রে নিয়মিত লেনদেনের সময়ের বাইরে যে স্টক ফিউচারস লেনদেন হয়, সেগুলোতেও বড় ধরনের পতন দেখা গেছে। যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে। মানদণ্ড এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচকের ফিউচারস- দুটিই প্রায় ০.৭ শতাংশ করে কমেছে।

Walton
Walton