Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৭ ১৪৩২, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

রমজানে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে প্রতিদিন ৬ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এস তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসন এবং রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে বাড়তি গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও এখন তা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয়েছে।

অন্যদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের পর ২৬ মার্চ থেকে আবার আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ সিদ্ধান্তের ফলে রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্থিতিশীল থাকবে এবং ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট তৈরি হবে না।

Walton
Walton