Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৭ ১৪৩২, সোমবার ০২ মার্চ ২০২৬

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২ মার্চ ২০২৬

প্রিন্ট:

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা

ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের পর তাদের সম্প্রচার কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলার পরও চ্যানেলটির সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক ঘোষণায় বলা হয়, প্রযুক্তিগত দল ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দে তেহরানের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে এবং হামলার পর পরিস্থিতি যাচাই চলছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলার প্রেক্ষাপটে এই আঘাত আসে। এর আগেও ইরান–ইসরাইল সংঘাতের সময় রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন হামলার শিকার হয়েছিল, যা তখন আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Walton
Walton