Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩২, শুক্রবার ০৬ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ৬ মার্চ ২০২৬

প্রিন্ট:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নত

ফাইল ছবি

যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিআরপিডির বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে

চলতি বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে তুলে ধরার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হয়েছে।অপরদিকে ডিএফআইএম একই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে।
 
এ সংক্রান্ত নির্দেশনা দুটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 

Walton
Walton