Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৯ ১৪৩২, বুধবার ০৪ মার্চ ২০২৬

টানা তিন রাত চলবে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

টানা তিন রাত চলবে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠান বুধবার রাতভর টানা তিন রাত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত ১০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ইরানের সর্বোচ্চ এই নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের মুসাল্লাহ বা ধর্মীয় সভাস্থলে দেশটির কোটি কোটি শোকার্ত মানুষ জরো হবেন বলে আশা করা হচ্ছে।

রেডিও তেহরানের এক খবরে বলা হয়, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে কোটি কোটি শোকার্ত মানুষের সমাবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। গত শনিবার সকাল নয়টায় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায়। যুদ্ধ চলাকালীন সময়েই ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবের রূপকার প্রয়াত ইমাম খোমেনীর মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি প্রায় ৩৭ বছর ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ শাসন করেছেন। তিনি ইরানে দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

মার্কিন সরকারের মদদপুষ্ট শাহ সরকারের আমলে জেল-জলুম ও নির্বাসনের শিকার হওয়া খামেনিকে ১৯৮০’র দশকেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। একবার তিনি মারাত্মক আহত অবস্থায় বেঁচে যান।
 

Walton
Walton