Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৯ ১৪৩২, বুধবার ০৪ মার্চ ২০২৬

খামেনির মৃত্যু ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না: ফারাহ পাহলভি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

খামেনির মৃত্যু ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না: ফারাহ পাহলভি

ফাইল ছবি

ইরানের শেষ শাহের বিধবা স্ত্রী ও রেজা পাহলভির মাতা ফারাহ পাহলভি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু ‘ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ’ হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে প্যারিসে নির্বাসিত জীবনে থাকা ফারাহ পাহলভি বলেন, ‘‘ক্ষমতার কাঠামোর কেন্দ্রে থাকা কোনো ব্যক্তির চলে যাওয়া মানেই একটি ব্যবস্থার সমাপ্তি নয়।’’

তিনি আরও যোগ করেন, ‘‘মূল বিষয়টি হবে ইরানি জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা। তারা যদি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সার্বভৌম পরিবর্তনের মাধ্যমে আইনের শাসন দ্বারা পরিচালিত রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হতে পারে, তবেই তা নির্ণায়ক ভূমিকা পালন করবে।’’

তিনি জানান যে, তার ছেলে রেজা পাহলভি বর্তমানে সেই ধরনের একটি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন।

Walton
Walton