Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২১ ১৪৩২, শুক্রবার ০৬ মার্চ ২০২৬

খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৯, ৬ মার্চ ২০২৬

প্রিন্ট:

খালি করা হচ্ছে কুয়েতের মার্কিন দূতাবাস

ফাইল ছবি

কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সরকারি সূত্রের বরাতে এই খবর দিয়েছে।

যদিও ইরানের হামলার পর দূতাবাসটি আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। তার আগে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইরান। মঙ্গলবার থেকে কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিবেচনা করে নিজেদের জরুরি নয় এমন কূটনৈতিক এবং তাদের পরিবারকে কুয়েতসহ বাহরাইন, ইরাক, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Walton
Walton