Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩২, সোমবার ০৯ মার্চ ২০২৬

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৯ মার্চ ২০২৬

প্রিন্ট:

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪ জন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২-এ স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা বিশিষ্ট ‘এলকে ভবন প্লাজা’র একটি বিউটি পার্লারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনটি থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) মামুনুর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ভবনের চতুর্থ তলায় বিউটি পার্লারে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর, কল্যাণপুর ও মিরপুর স্টেশন থেকে সাতটি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৩টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Walton
Walton