Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২২ ১৪৩২, রোববার ০৮ মার্চ ২০২৬

ফজলুল হক গণপাঠাগারের অর্থ সহায়তা পেল শতাধিক দরিদ্র পরিবার

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০০:১৯, ৮ মার্চ ২০২৬

প্রিন্ট:

ফজলুল হক গণপাঠাগারের অর্থ সহায়তা পেল শতাধিক দরিদ্র পরিবার

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগারের উদ্যোগে রাউজানে ’শত পরিবারে লক্ষ টাকার হাসি’তে ১০৭ পরিবারে নগদ অর্থ বিতরণ করছেন অতিথিরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দরিদ্র একশ সাত পরিবারকে এক লক্ষ সাত হাজার টাকা প্রদান করেছে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ, কে ফজলুল হক গণপাঠাগার।

শনিবার (৭ মার্চ ‘২৬) রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার ‘শিক্ষকরবি’ হযরত আলহাজ ওচমান আলী মাস্টার (রহ.)-এর বাড়িতে  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও এ কে ফজলুল হকের পুত্র লেখক-সাংবাদিক-রোটারিয়ান শওকত বাঙালি পিএইচএফ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ ও এ কে এম ফজলুল হকের কনিষ্ঠপুত্র শওকত আল-আমিন ওচমানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক সদস্য মো. শামসুল আলম ও মফিজ মিয়া ফারুকী, বিশিষ্ট সমাজসেবী বজল আহমদ জুনু, রফিক সিকদার, দিদার কামাল, সেলিম সিকদার, মহিউদ্দিন বখতেয়ার, ইপসা'র উন্নয়ন কর্মকর্তা শওকত হাফেজ রুবেল, মো: আজিম, আজাদ হোসেন সিকদার, তরুণ কবি ইফতেখার হোসেন ইফু প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ (নিউক্লিয়াস)-এর গুরুত্বপূর্ণ সদস্য, মহান মুক্তিযুদ্ধের কীর্তিমান সংগঠক ও পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এ, কে ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ কর্মসূচি ১ যুগেরও অধিক সময় ধরে পরিচালিত হয়ে আসছে। ২০১১ সালের ২১ আগস্ট ‘১শ দুস্থ পরিবারে ১ লক্ষ টাকার ইফতার সামগ্রী প্রদান’ শীর্ষক এ আয়োজন শুরু হলেও পরবর্তীতে ইফতার সামগ্রীর পরিবর্তে নগদ টাকা বিতরণে শিরোনাম বদলে ‘শত পরিবারে লক্ষ টাকার হাসি’ করা হয়।

Walton
Walton