ছবি: সংগৃহীত
মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওবার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে। এ জন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান।
নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। কিন্তু এ ক্ষেত্রে বড় বিষয়- যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।
ভিডিওবার্তায় তিনি বলেন, এ কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য।গত ১০ দিনে ইসরাইলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।




