Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২০ ১৪৩৩, শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

‘ওয়ালটন হাউজফুল অফার’

ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ৫ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলা ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’-এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের একটি রেফ্রিজারেটর কিনে এই বিপুল উপহার লাভ করায় তাঁর পরিবারসহ পুরো এলাকায় ব্যাপক আনন্দ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রীমার পাওয়া উপহারের তালিকায় রয়েছে— আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি), স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, রুম হিটার, লাইট, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন আধুনিক সামগ্রী।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী আছমা সুলতানা রীমার হাতে এসব পণ্য তুলে দেওয়া হয়। উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ের আনন্দ বাড়িয়ে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান (সেলস) মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ এবং ওয়ালটনের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ক্রেতাদের ডিজিটাল সেবার আওতায় আনতে পরিচালিত ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই গ্রাহকদের সামনে থাকছে এমন ঘরভর্তি ফ্রি পণ্য জয়ের সুযোগ। পাশাপাশি এই ক্যাম্পেইনে মিলছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত নানা আকর্ষণীয় উপহারের সুবিধা।

Walton
Walton