Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৫ ১৪৩৩, রোববার ১১ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায়: জানা গেছে নিহত বাংলাদেশিদের পরিচয়

প্রকাশিত: ২০:৪৬, ১১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

রিয়াদ বিমানবন্দরে হামলায়: জানা গেছে নিহত বাংলাদেশিদের পরিচয়

রিয়াদ বিমানবন্দরে হামলায়: জানা গেছে নিহত বাংলাদেশিদের পরিচয়

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 
নিহত মো. শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়া এবং মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লায়। 

আজ রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায় গতকাল বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে। 
এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমান ছিল। দুঘটনায় দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।

তারা হলেন-বগুড়া জেলার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের (ডাকঘর: মাদলা) বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের (ডাকঘর: ঢালুয়া) বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।
 

Walton
Walton