ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি-তে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে আজ শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১০টা থেকে।
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন, প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।
চাকরির সঙ্গে থাকছে আরও কিছু সুবিধা। ওভারটাইমের সুযোগের পাশাপাশি কর্মীরা পাবেন আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
নিয়োগপ্রক্রিয়াও হবে ধাপে ধাপে। প্রথমে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। এরপর তাদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সব ধাপ শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
বোয়েসেল স্পষ্ট করে জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত কোনো পর্যায়ে প্রার্থীদের অর্থ দিতে হবে না। তাই এ ধরনের নিয়োগের নামে কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।




