Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩৩, রোববার ০৮ নভেম্বর ২০২৬

আজ শ্যামাপূজা, মন্দিরে মন্দিরে নানা উৎসব আয়োজন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আজ শ্যামাপূজা, মন্দিরে মন্দিরে নানা উৎসব আয়োজন

ছবি সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা উদ্‌যাপন করা হয়। দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দু পুরাণ অনুযায়ী, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা। বিশ্বাস অনুযায়ী, এ পূজার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয় কামনা করা হয়।

লোকবিশ্বাসে কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন স্থানে শ্মশানেও ঘটা করে শ্মশান কালীপূজার আয়োজন করা হয়।

রাজধানীতেও শ্যামাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির ও মণ্ডপে বিশেষ আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির এবং সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির।

এ ছাড়া পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসস

Walton
Walton