Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৩ ১৪৩৩, রোববার ০৮ নভেম্বর ২০২৬

ছুটি শেষে সাভার-আশুলিয়ার কারখানায় কাজে ফিরলেন শ্রমিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ছুটি শেষে সাভার-আশুলিয়ার কারখানায় কাজে ফিরলেন শ্রমিকরা

ছবি সংগৃহীত

টানা কয়েক দিনের অসন্তোষ ও উত্তেজনার পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। ছুটি শেষে রোববার (৮ নভেম্বর) সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে কারখানাগুলোতে। শুরু হয়েছে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম।

শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি শেষে রোববার সকাল থেকেই কাজে যোগ দিতে শুরু করেন শ্রমিকরা। সাভারের উলাইল, হেমায়েতপুরসহ আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে।

শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কারখানাগুলোর সামনে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন।

এদিকে, শিল্পাঞ্চলে নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং উৎপাদন স্বাভাবিক হওয়ায় সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য।

Walton
Walton