Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রশ্নে যে রায় দিল আইসিজে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রশ্নে যে রায় দিল আইসিজে

ছবি: সংগৃহীত

গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়ের পঞ্চম থেকে একাদশ সিদ্ধান্তগুলো পাঠ করার সময় এসব নির্দেশনা দেন।

আদালতের দশম ও একাদশ সিদ্ধান্তে ১০-৫ ভোটে বিচারকেরা বলেন, গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার জন্য মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। পাশাপাশি এই ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের পরিমাণ এবং পদ্ধতি আইসিজে নিজেই নির্ধারণ করবে বলে সিদ্ধান্ত হয়।

অষ্টম ও নবম সিদ্ধান্তে ৯-৬ ভোটে আদালত জানান, গণহত্যা সনদের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে মিয়ানমারকে ‘আশ্বাস ও নিশ্চয়তা দিতে হবে’ এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন প্রতিরোধ করতে হবে। এ ছাড়া ১০-৫ ভোটে রায়ে উল্লিখিত পুনরুদ্ধারমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়, যার বিস্তারিত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

এর আগে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সিদ্ধান্তে ১৪-১ ভোটে আদালত বলেন, গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে চলমান এই লঙ্ঘন বন্ধে দেশটিকে দ্রুত আইন প্রণয়ন করতে হবে।

Walton
Walton