Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৪ ১৪৩৩, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা, পুড়ল কাঠের স্তূপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ১৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে পেট্রোলবোমা, পুড়ল কাঠের স্তূপ

ছবি সংগৃহীত

গাজীপুরের ভুরুলিয়ায় পল্লীবিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ রাজা মিয়া জানান, ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে স্তূপে আগুন ধরে যায়।

Walton
Walton