Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৯ ১৪৩৩, মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬

সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১ জুন ২০২৬

প্রিন্ট:

সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন-ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূল ধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

আজ সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না। দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে।

নির্বাচিত সরকারের সময়ে এবারই সবচেয়ে আনন্দমুখরভাবে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

Walton
Walton