Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২ ১৪৩৩, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬

পূর্ব লন্ডনে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

পূর্ব লন্ডনে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

বৃটেনের রাজধানীর পূর্ব লন্ডনে আততাতীয় গুলিতে মাসুম আহমেদ (৪৯) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে পূর্ব লন্ডনের ইস্টহাম এলাকায় গাড়ি করে আসা অজ্ঞাত ব্যক্তি মাসুম আহমেদকে গুলি করে চলে যায়।

জানা গেছে, ঘটনাস্থলে মাসুম মারা যান। পরবর্তীতে পুলিশ এসে মাসুমের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে এই খবর জানায়। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এনিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়া হয়নি।

পারিবারিক সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, নিহত মাসুম আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ শহরে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

Walton
Walton