Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১ ১৪৩৩, সোমবার ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির।

এই রণতরী আসার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এখন কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা এ অঞ্চলে অবস্থান করছেন। যা অত্যন্ত অস্বাভাবিক। এরআগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একইসঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল। যা ২০০৩ সালের পর প্রথম ছিল।

ইউএসএস রুজভেল্টের আগে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াংশিটন এখানে ছিল। এরসঙ্গে তিনটি টাস্কফোর্সও এখানে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে যখন পূর্ণমাত্রার যুদ্ধ চলছিল তখন ইউএসএস আব্রাহাম লিংকন এতে নেতৃত্ব দেয়। যুদ্ধ থামার পর এ জাহাজের নাবিকদের নিস্তার দিতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ এখানে নিয়ে আসা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালায় তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে। টানা ৪০দিন যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে গত জুনে যুদ্ধবিরতি হয়। তবে এটি আর সফলতার মুখ দেখেনি। যদিও এখন তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে।

তবে এই অবস্থা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। এরমধ্যেই ইউএসএস রুজভল্ট মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল। এর আগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হামলা হলে ইউএসএস রুজভেল্ট এতে অংশ নেবে।
 

Walton
Walton