Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩৩, রোববার ০২ আগস্ট ২০২৬

ইরানে ফের বড় হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২ আগস্ট ২০২৬

প্রিন্ট:

ইরানে ফের বড় হামলা থেকে পিছু হটলেন ট্রাম্প

ফাইল ছবি

ইরানে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির ‘মূল কাঠামো’ নিয়ে সমঝোতা হয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। এর একদিন আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন। তবে শর্ত হিসেবে তিনি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।
 

Walton
Walton