ছবি: সংগৃহীত
যারা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা ও ‘আঙুল বাঁকা করতে’ প্রস্তুত বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, কিন্তু বর্তমানে আন্দোলন করা অনেকেরই পেশা হয়ে গিয়েছে।’ এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এখন অনেকে সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অশ্লীল বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দূষিত পরিবেশ সৃষ্টি করছেন অনেকে।’
তরুণ রাজনীতিকদের সতর্ক করে তিনি বলেন, ‘তারুণ্যের মধ্যে সাহসিকতা থাকতে পারে, তবে অভিজ্ঞতার ঘাটতিও থাকে। যারা এটি উপলব্ধি করে না, তাদের ধ্বংস অনিবার্য।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বেগম জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে যেসব শিশু বড় হয়েছে, তারাই ২০২৪ সালের আন্দোলনে যোগ দিয়েছে। এতে আমরা আজ অনেক আনন্দিত।’




