Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১২ ১৪৩৩, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

রাজধানীতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ২৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

রাজধানীতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

ফাইল ছবি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

তার বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলের। এরপর ছেলে করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে একাই বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে গুলি লাগে।

তখন স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান পরিবার। পরবর্তীকালে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। আর জানান, বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।তিনি জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাদের কারোরই জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।
 
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে।
 

Walton
Walton