ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।সোমবার বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জহিরুল আমিন অভিযোগপত্রটি জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান।
অভিযোগপত্রে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান চালিয়ে হত্যাযজ্ঞের ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।




