ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৫৫ থেকে ৬০ বছর।সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘুরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।




