ছবি: সংগৃহীত
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বিশেষ অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।’শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানান।
এ সময় আগের প্রেসিডেন্টের মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য নয়।’
উল্লেখ্য শুক্রবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মনোনীত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এদিন বিকালে সামরিক সচিবের মাধ্যমে জাতীয় সংসদে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিন সরকারের শপথ পড়ানো আলোচিত-সমালোচিত এই প্রেসিডেন্ট।
তার পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।




