Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩৩, সোমবার ০৬ জুলাই ২০২৬

সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ৬ জুলাই ২০২৬

প্রিন্ট:

সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।’

কবে নাগাদ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করতে পারেন–এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘সফরের বিষয়টি নির্ধারণ নিয়ে কাজ করতে হবে। তাই এই মুহূর্তে সময় বলা যাচ্ছে না।’

Walton
Walton